ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। নাইটগার্ডকে মারধর করে বেঁধে রেখে লুট করে নিয়ে গেছে স্বর্ণের গহনা। সোমবার (৮ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে শৈলকুপা উপজেলা শহরের থানা রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ৪টার দিকে থানা রোডের ভাই ভাই জুয়েলার্সে একদল ডাকাত প্রথমে পুলিশ পরিচয় দিয়ে নাইটগার্ডকে আটক করে। পরে দোকানের তালা ভেঙে প্রবেশ করে কানের দুল, চেইন, আংটি, টিকলিসহ বিভিন্ন তৈরি গহনা লুট করে।
দোকান মালিক উজ্জ্বল সরকারের দাবি, ডাকাতরা ১৫ ভরি স্বর্ণ ও ৮০ ভরি রুপার গহনা লুট করেছে। যাওয়ার সময় নাইটগার্ড আব্দুর রশিদের চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে যায়। পরে সকালের দিকে ফরিদপুরের মধুখালী এলাকায় মারধর করে ফেলে রেখে যায়। স্থানীয়রা সকালে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রিপোর্টার্স২৪/এসএন