| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ০৬:৫৫:৩০:পূর্বাহ্ন  |  ১১৫৪৫১৯ বার পঠিত
নিঃশর্ত ক্ষমা চেয়ে  অব্যাহতি পেলেন ফজলুর রহমান

সিনিয়র রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি  পেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

পরে এ বিষয়ে বিস্তারিত পরিস্থিতি তুলে ধরেন ফজলুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

তিনি বলেন, আদালতকে মেলানো বা খাটো করার মতো ফজলুর রহমান সাহেব কোনো বক্তব্য রাখেননি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ফজলুর রহমানের অনেক অবদান আছে। তিনি আদালতের প্রতি সর্বদা সম্মান প্রদর্শন করেন।

তার এমন বক্তব্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মন্তব্য করেন, “আমিও অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছি। মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য দিয়েছি। আমি আমার অবস্থান থেকে মুক্তিযুদ্ধকে সহযোগিতা করেছি। এরকম একজন মুক্তিযোদ্ধা যখন আদালতকে কটাক্ষ করার চেষ্টা করেন, সেটা হয় দুর্ভাগ্যজনক।”

পরে আদালত মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪