| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় পেঁয়াজের দাম কমছে, কোথাও কোথাও কেজিতে ২০ টাকাও কমেছে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ০৬:৫৬:০৭:পূর্বাহ্ন  |  ১১৫৯০৯৭ বার পঠিত
ঢাকায় পেঁয়াজের দাম কমছে, কোথাও কোথাও কেজিতে ২০ টাকাও কমেছে

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাসহ দেশের খুচরা বাজারে পেঁয়াজের দামে সামান্য তারতম্য দেখা যাচ্ছে। চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে রোববার (৭ ডিসেম্বর) পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা কমে ৯০ টাকায় নেমেছে। রাজধানীতে দাম এখনও পাইকারি বাজারের মতো কমেনি, তবে কোথাও কোথাও কেজি প্রতি ২০ টাকা পর্যন্ত হ্রাস দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সোমবার (৮ ডিসেম্বর) পুরোনো পেঁয়াজ প্রতি কেজি ১৩০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুগদা ও মানিকনগর বাজারে দাম ১৩০–১৪০ টাকা, আর হাতিরপুলে কেজি প্রতি ১৫০ টাকা রাখা হয়েছে।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, যারা কম দামে পেঁয়াজ এনেছেন, তারা দাম কমাতে পারছেন, আর যারা আগে বাড়তি দামে পাইকারি বাজার থেকে কিনেছেন, তারা এখনও বেশি দরে বিক্রি করছেন। সব বাজারে দাম কমতে কয়েকদিন সময় লাগতে পারে।

এক সপ্তাহ আগে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, দেশের কৃষকদের স্বার্থ বিবেচনায় পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়নি। এর ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে চাষ থেকে বিরত থাকবেন। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দুই-তিন দিনের মধ্যে দাম কেজি প্রতি ৪০ টাকা বাড়িয়ে ১৫০ টাকা পর্যন্ত নিয়ে গেছেন।

কৃষি মন্ত্রণালয়ের আমদানির অনুমতির ঘোষণার পর পাইকারি বাজারে দাম কমেছে, এখন রাজধানীসহ সারা দেশের খুচরা বাজারে দাম কমার অপেক্ষা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪