| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের আগে খুন-অপরাধ বন্ধ করা সম্ভব নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ০৮:০৮:২৭:পূর্বাহ্ন  |  ১১৫৩২৬৯ বার পঠিত
নির্বাচনের আগে খুন-অপরাধ বন্ধ করা সম্ভব নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই ভালোভাবে এগোচ্ছে। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর ভোটের জন্য সব ধরনের পূর্ব প্রস্তুতি সম্পন্ন হচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে তিনি এই তথ্য জানান।

উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা ব্যবহার করা হবে। প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের আগে খুন-অপরাধ সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব নয়। তিনি বলেন, আমার কাছে ম্যাজিক নেই, বলবো যে লাইট অফ বন্ধ হয়ে যাবে আর তা হয়ে গেল এভাবে হবে না।

জাতীয় পার্টি সম্পর্কেও তিনি বলেন, সব রাজনৈতিক দল মাঠে আছে। তবে অনেকে বাইরে বের হতে চায় না, ঘরে বসে রাজনীতি করতে চায়। তাদের পার্টি অফিস নিয়েও সমস্যা রয়েছে।

এছাড়া, রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪