| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ০৮:১৮:২৪:পূর্বাহ্ন  |  ১১৪৪৪৩৫ বার পঠিত
ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল‌১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবনিযুক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইমরান জাকারিয়া, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ হোসেন, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং জেলায় কর্মরত সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ নবাগত পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল কে ঝিনাইদহ জেলার বর্তমান চিত্র ও বাস্তবতা সম্পর্কে অবহিত করেন। নবাগত পুলিশ সুপার সকলের মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে শোনেন এবং এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভা শেষে সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪