| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় ‘নিষিদ্ধ পল্লী’ থেকে বাংলাদেশিসহ আটক ১৩৯

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ০৯:২২:১১:পূর্বাহ্ন  |  ৪৩৪৯৮৩ বার পঠিত
মালয়েশিয়ায় ‘নিষিদ্ধ পল্লী’ থেকে বাংলাদেশিসহ আটক ১৩৯

রিপোর্টার্স২৪ ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অসামাজিক কার্যকলাপ ও অনুমতিহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রবিবার সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ অভিযানে বাংলাদেশিসহ মোট ১৩৯ জন বিদেশিকে আটক করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বাসরি ওথমান জানিয়েছেন, রাজধানীর বিদেশি প্রাধান্য এলাকার মধ্যে জালান পেতালিং, জালান ইমবি ও জালান পুডুর ১৩টি সন্দেহজনক ব্যবসাপ্রতিষ্ঠান ও পতিতালয়ে এ অভিযান চালানো হয়।

মোট ২০৫ জনকে যাচাই-বাছাই করে এর মধ্যে ১৩৯ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ১১২ জনই নারী। তাদের বয়স ২০ থেকে ৬৫ বছরের মধ্যে। আটক ব্যক্তিরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক হলেও কতজন বাংলাদেশি তা এখনো নিশ্চিত করা যায়নি।

এছাড়া স্থানীয় ২০ জন পুরুষকেও আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ধারণা করা হচ্ছে, তারা এসব অবৈধ কেন্দ্রের ‘ক্যাপ্টেন’ বা তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন।

বাসরি ওথমান আরও জানান, প্রতিটি স্থাপনায় ৬০ রিংগিত থেকে শুরু করে বিভিন্ন দামে যৌনসেবা দেওয়া হতো। নারীরা আলাদা জায়গায় থাকলেও যাতায়াত করতেন শুধু কর্মস্থলে। এসব কেন্দ্র ২৪ ঘণ্টা দুই শিফটে খোলা থাকত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম শিফট এবং সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত দ্বিতীয় শিফট। গ্রাহকদের জন্য কোনো বুকিংয়ের প্রয়োজন হতো না।

অভিযানে জানা গেছে, একাধিক প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই ভবনের ভেতরে নতুন দেয়াল তৈরি করে কাঠামোগত পরিবর্তন করেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সিটি কাউন্সিলে রিপোর্ট পাঠানো হবে।

জালান পেতালিং এলাকায় অভিযান চলাকালে বিদেশি যাত্রীবাহী একটি গাড়ি পালানোর চেষ্টা করলে সেটি আটকানো হয়। সেখান থেকে চারজন নারী এবং এক বাংলাদেশিসহ মোট পাঁচজনকে আটক করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কেএলআইএ, বারণাং ও সেমোনিয়া ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪