| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণা ট্র্যাজিডি দিবস আজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১০:১১:৩১:পূর্বাহ্ন  |  ১১৭১৯১০ বার পঠিত
নেত্রকোণা ট্র্যাজিডি দিবস আজ

নেত্রকোণা প্রতিনিধি: আজ ৮ ডিসেম্বর নেত্রকোণা ট্র্যাজিডি দিবস। ২০০৫ সালে এই দিনে শহরের অজহর রোডে শতদল শিল্পী গোষ্ঠী ও উদীচী কার্যালয়ের সামনে জেএমবি’র আত্মঘাতী জঙ্গি বোমা হামলায় উদীচী শিল্পী খাজা হায়দার ও সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক যাদব দাসসহ ৮ জন নিহত হন। এছাড়াও আরো অর্ধশতাধিক মানুষ আহত হন। এরপর থেকে এই দিনটিকে নেত্রকোণা ট্র্যাজিডি দিবস হিসেবে পালন করে আসছে নেত্রকোণাবাসী। 

দিবসটি উপলক্ষে সকালে নেত্রকোণা উদীচী কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন, নিহতদের স্মরণে শহরের অজহর রোডে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ ও গণসংগীত, সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৪৩ স্মৃতি স্তম্ভের সামনের সড়কে দাঁড়িয়ে ৩ মিনিট স্তব্ধ নেত্রকোণা কর্মসূচী পালন করা হয়। ট্র্যাজিডি দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত সকালে নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ, পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪