| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেনজেন ভিসা সংক্রান্ত কোনো সহযোগিতা করবে না সুইডিশ দূতাবাস

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১১:৪৬:৫৯:পূর্বাহ্ন  |  ১১৫৬৯৬৯ বার পঠিত
শেনজেন ভিসা সংক্রান্ত কোনো সহযোগিতা করবে না সুইডিশ দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট: শেনজেন ভিসা দেওয়ার ক্ষেত্রে ভিএফএস গ্লোবাল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই বলে জানিয়েছে ঢাকাস্থ সুইডিশ দূতাবাস।

সোমবার (৮ ডিসেম্বর) সুইডিশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় উল্লেখ করা হয়, ‘সুইডেন দূতাবাসের মাইগ্রেশন বিভাগ স্পষ্ট করে জানাতে চায় যে, আমাদের সহযোগিতা কেবলমাত্র ভিএফএস গ্লোবালের সঙ্গে। আমরা শেনজেন ভিসা সংক্রান্ত অন্য কোনো ব্যবসা বা ব্যক্তির সঙ্গে সহযোগিতা করি না, এমনকি ভিএফএস গ্লোবালের একই প্রাঙ্গণে অবস্থিত প্রতিষ্ঠানগুলির সঙ্গেও।

শেনজেন ভিসা সংক্রান্ত থ্য পেতে তাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে বলেছে সুইডিশ দূতাবাস।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪