ফেনী প্রতিনিধি: দক্ষ জনশক্তি দেশ গঠনের মুল ভিত্তি এই প্রতিপাদ্যে ফেনীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) শহরের একটি মিলনায়তনে আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি ফেনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ফেনী জেলা শাখার আয়োজনে সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবুল খায়ের এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন আইডিইবি অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মো. কবির হোসেন।
আইডিইবি ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আরিফ জাহানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,আইডিইবি অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক কুমিল্লা অঞ্চল প্রকৌশলী মোঃ এরশাদ উল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী মুহাম্মদ ফজলুল হক, প্রকৌশলী মীর হোসেন পাটোয়ারী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী ইমাম।উদ্দিন ও আইডিইবি ফেনী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার নজরুল ইসলাম।
এ সময় আইডিইবি ফেনী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্যরা এবং বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/মিতু