বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড কাশিপুর এলাকায় সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ এর নেতৃত্বে জামায়াত কর্মী জাহের হোসেন (৪০) কে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করে। তিনি ২৯ নং ওয়ার্ড এলাকার মৃত আলী আহমেদ খানের ছেলে ও কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ জামায়াতের ইউনিট সভাপতি ।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কাশিপুর হাই স্কুলের সামনের বাজারে ঘটনাটি ঘটে।
হামলায় নেতৃত্ব দিয়েছে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শহীদ, আব্দুল জলিল, মহিউদ্দিন, রানা সহ আরো ৮/১০ জন । তারা জাহের হোসেনকে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
ভুক্তভোগী জাহের হোসেন সাংবাদিকদের জানান,কাশিপুর হাইস্কুল বাজারে মেহেন্দিগঞ্জ ড্রাগস হাইজ থেকে সাবেক কাউন্সিলর শহীদ এর অটোচালক হারুন বাকিতে ঔষধ নেয়। ঔষধ নেওয়ার দীর্ঘদিন হয়ে গেলও হারুন তা পরিশোধ করেনি। এ নিয়ে গতকাল ঔষধ দোকানের মালিক পলাশ ও হারুনের কথা কাটাকাটি হলে পলাশ হারুনকে একটি থাপ্পড় মারে।
এ নিয়ে সকালে হোবা ট্রেডার্সে বসে সাবেক কাউন্সিলর শহিদসহ তার লোকজন নিয়ে বাজার কমিটির ক্যাশিয়ার আলমের সাথে এ বিষয়ে আলাপ করে। তখন উপস্থিত ব্যবসায়ী জাহের হোসেন বলের, হারুন বাকি খেয়ে টাকা দেয় না। উভয়ের দোষ আছে, ছোট্ট বিষয় নিয়ে মারামারি না করাই ভালো। এই কথার জেরে জাহেরকে জামাতের লোক আখ্যা দিয়ে লাঠি দিয়ে দুই দফায় পিটিয়ে গুরুত্বর জখম করে। প
এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, মামলার প্রস্তুতি চলছে।
রিপোর্টার্স২৪/মিতু