| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাসিক সম্মানী ভাতা বৃদ্ধিসহ ইউপি সদস্যদের ৭ দফা দাবি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১৫:৫৬:২৭:অপরাহ্ন  |  ১১৪২৮৫৮ বার পঠিত
মাসিক সম্মানী ভাতা বৃদ্ধিসহ ইউপি সদস্যদের ৭ দফা দাবি
ছবির ক্যাপশন: সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভা

সিনিয়র রিপোর্টার: মাসিক সম্মানী ভাতা বাড়ানো ও বছরে তিনটি উৎসব বোনাস প্রদানসহ ইউপি সদস্যদের ৭ দফা দাবি তুলে ধরেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন। সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সভা থেকে এ দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো:  ১) মাসিক সম্মানী ভাতা কমপক্ষে ৩০ হাজার টাকা করার দাবি।২) সরকারি কর্মকর্তাদের ন্যায় বছরে তিনটি উৎসব বোনাস প্রদান। ৩) পৌরসভা সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের ন্যায় স্ব-স্ব ওয়ার্ডে অফিস বরাদ্দ এবং গ্রাম পুলিশের ন্যায় বাইসাইকেলের পরিবর্তে মোটরসাইকেল বরাদ্দ করতে হবে।  ৪) ইউনিয়ন পরিষদ আইন সংশোধন করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ ইউএনও চেয়ারম্যানের সাথে মেম্বারদের বৈষম্য দূর করে কাজের জবাব দিতে নিশ্চিত করুন। তাহলে সরকারের বরাদ্দকৃত শতভাগ সেবা ও উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব হবে ৫) পরিষদে পুরুষ মহিলা মেম্বারদের মাঝে বরাদ্দ বৈষম্য দূর করতে হবে। ৬) বিনা ওয়ারেন্টে ডিসির পারমিশন ছাড়া পুলিশ কোন ইউপি মেম্বারকে গ্রেফতার বা হয়রানি করতে পারবে না।  ৭) দেশের বর্তমান প্রেক্ষাপটে নিরীহ নিরপরাধ মেম্বারদেরকে প্রতিহিংসা বসত মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয়। 

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাশেম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনটির দায়িত্বশীল সদস্যরা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪