| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেয়র আইভীর মুক্তির দাবি অ্যাড. মাসুমের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ১৬:৪৪:১৩:অপরাহ্ন  |  ১১৭৮৩৪৭ বার পঠিত
মেয়র আইভীর মুক্তির দাবি অ্যাড. মাসুমের

 নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে সাবেক প্রেস ক্লাব সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেছেন, মেয়র আইভীর বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক হয়রানি ছাড়া কিছু নয়। তিনি আইভীর দ্রুত মুক্তি ও জামিনের দাবি জানিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত ‘ত্বকী হত্যা মামলার ১৫৩ মাস’ উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি মনে করেন, ত্বকী হত্যার পর নারায়ণগঞ্জে আর কোনো বড় হত্যাকাণ্ড না হওয়ার পেছনে ছিল সম্মিলিত প্রতিরোধ এবং তখন সরকারি দলের রাজনীতি করেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক নারীর ভূমিকা। তাঁর মতে, সেই সাহসী মানুষটিই আজ কারাবন্দি।

অ্যাডভোকেট মাসুম অভিযোগ করেন, হাইকোর্ট থেকে পাঁচ মামলায় জামিন পাওয়ার পর মেয়র আইভীর বিরুদ্ধে আরও পাঁচটি ‘মিথ্যা’ মামলা দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এসব মামলা কারা করছে—প্রশাসন, পুলিশ নাকি কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী?

তিনি সতর্ক করে বলেন, যে মানুষটি সন্ত্রাস ও খুনের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনিই আজ নিপীড়নের শিকার। তাঁর বিরুদ্ধে নতুন কোনো মিথ্যা মামলা না দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ত্বকীসহ নারায়ণগঞ্জের সব হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ত্বকীর পিতা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক এবং ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪