| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেএমপির নতুন কমিশনার জাহিদুল হাসান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ২০:৫৪:৩৬:অপরাহ্ন  |  ১১৬৯৩৬৩ বার পঠিত
কেএমপির নতুন কমিশনার জাহিদুল হাসান

খুলনা প্রতিনিধি: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার হচ্ছেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। বর্তমানে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত।

আর কেএমপির বর্তমান কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে বদলি করে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হবে। চলতি সপ্তাহের যেকোনো দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে।

জানা গেছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করা জাহিদুল হাসান গত ২৬ নভেম্বর পদোন্নতি পেয়ে ডিআইজি হন। বর্তমানে তিনি জিএমপিতেই কর্মরত আছেন। জাহিদুল হাসানকে শেখ হাসিনা সরকারের সময়ে রাজনৈতিক কারণ দেখিয়ে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল বলে অভিযোগ আছে।

এদিকে পদোন্নতিবঞ্চিত জুলফিকার আলী হায়দারকে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে ডিএমপিতে পদায়ন করা হয়। পরে পদোন্নতি পেয়ে তিনি ডিআইজি হন। একই বছরের ৩ সেপ্টেম্বর জুলফিকার আলী হায়দারকে কেএমপি কমিশনার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তার আগে (২৭ আগস্ট) তৎকালীন কমিশনার মোজাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪