| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোকেয়া দিবসে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৮, ২০২৫ ইং | ২৩:৪৮:৫৩:অপরাহ্ন  |  ১১৫৩৪৭৯ বার পঠিত
রোকেয়া দিবসে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সিনিয়ার রিপোর্টার: বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীমুক্তি ও মানবাধিকার আন্দোলনের মধ্য দিয়ে নারীসমাজকে অন্ধকার থেকে আলোয় পথ দেখিয়েছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করতে পেরে জাতি গর্বিত। নারীশিক্ষা বিস্তারে তার সাহসী ভূমিকা এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধান উপদেষ্টা জানান, বেগম রোকেয়ার পথ অনুসরণ করে অন্তর্বর্তী সরকার নারীর ক্ষমতায়নে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে আছে—ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি, দরিদ্র গর্ভবতী ও কর্মজীবী মায়েদের সহায়তা, তৃণমূল নারীদের ক্ষুদ্রঋণ কার্যক্রম, নারী উদ্যোক্তা উন্নয়ন, কর্মজীবী মহিলা হোস্টেল এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯ হটলাইন সেবা।

ড. ইউনূস বেগম রোকেয়া পদকপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং দিবসটির কর্মসূচির সাফল্য কামনা করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪