| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোকেয়া পদক পাচ্ছেন ফুটবলার ঋতুপর্ণা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০০:১২:০৯:পূর্বাহ্ন  |  ৯৩৬৮২০ বার পঠিত
রোকেয়া পদক পাচ্ছেন ফুটবলার ঋতুপর্ণা

স্পোর্টস ডেস্ক: দুটি সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা এবার পাচ্ছেন বেগম রোকেয়া পদক-২০২৫। নারী জাগরণে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হচ্ছে। রোকেয়া দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে পদক তুলে দেওয়া হবে।

নারীশিক্ষা, নারী অধিকার ও মানবাধিকার বিষয়ে অবদান রাখার স্বীকৃতি হিসেবে আরও তিনজনকে পদক দেওয়া হচ্ছে—নারীশিক্ষা (গবেষণা) শ্রেণিতে রুভানা রাকিব, নারী অধিকার (শ্রম অধিকার) শ্রেণিতে কল্পনা আক্তার এবং মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস।

সামাজিক ও পারিবারিক প্রতিকূলতা জয় করে ঋতুপর্ণা জাতীয় ফুটবলে নিজের জায়গা করে নেন। তার নেতৃত্বে দল সাফ শিরোপা জয়ের পাশাপাশি প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেয়। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেক তরুণী খেলাধুলায় আগ্রহী হচ্ছেন।

অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪