| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালত প্রাঙ্গণ থেকে অস্থায়ী দোকান সরিয়ে নিতে নির্দেশ দিলো ভ্রাম্যমাণ আদালত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৭:০৯:১১:পূর্বাহ্ন  |  ১১৬৬২১১ বার পঠিত
আদালত প্রাঙ্গণ থেকে অস্থায়ী দোকান সরিয়ে নিতে নির্দেশ দিলো ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন আদালত প্রাঙ্গণের শৃঙ্খলা বজায় রাখতে অস্থায়ী স্টল বসতে না দেওয়ার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ ডিসেম্বর)  অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফায়েত উল্লাহর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ নির্দেশনা দেয়। এ সময় তারা আদালত চত্বর পরিদর্শন করেন এবং সবাইকে সতর্ক করেন।

পরিদর্শনকালে দেখা যায়, বিভিন্ন অস্থায়ী দোকানের কারণে আদালতের মূল প্রবেশপথে বাধার সৃষ্টি হচ্ছে এবং ভিড় জমে যাতায়াতে বিঘ্ন তৈরি হচ্ছে। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীদের সতর্ক করে জানায়, আদালত প্রাঙ্গণে চলাচল ও বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত করার মতো কোনো কার্যক্রম বরদাশত করা হবে না।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম বলেন, আজ থেকে সতর্ক করা হলো, আর কাল থেকে নিয়ম ভাঙলেই মালামাল জব্দ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আদালত–পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আদালত এলাকায় শৃঙ্খলা ফেরাতে নিয়মিত নজরদারি আরও বাড়ানো হবে। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন  ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, সমিতির কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক আইনজীবী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪