| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৭:৫১:৪২:পূর্বাহ্ন  |  ৪১০৮৬৮ বার পঠিত
সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর গুলশান-২ এ অবস্থিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর বাড়িটি পরিত্যক্ত ঘোষণা করে তা সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। 

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ মঙ্গলবার প্রকাশিত ৫২ পৃষ্ঠার রায়ে এ নির্দেশ দেন। রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

হাইকোর্টের রায়ে বলা হয়, বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে সরকার দখলে নেবে। এর আগে গত বছর এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে আদালত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে তিন মাসের মধ্যে সম্পত্তিটি সরকারের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন।

পূর্ণাঙ্গ রায়ে আরও বলা হয়েছে, বাড়িটির দখল বুঝে পাওয়ার ১৫ দিনের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত সচিবকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের মাধ্যমে হলফনামা আকারে আদালতে প্রতিবেদন দিতে হবে। একই সঙ্গে ৯০ দিনের মধ্যে বাড়ির দখল গ্রহণে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাড়িটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ইজারা না দিয়ে জনস্বার্থে সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পরিত্যক্ত সম্পত্তির ‘খ’ তালিকাভুক্ত এ বাড়িটি দখলে রাখার অভিযোগ তুলে ২০২২ সালের ৩০ অক্টোবর অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এদিকে হত্যা মামলায় আবদুস সালাম মুর্শেদী বর্তমানে কারাগারে আছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪