| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমাজে দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৮:১৯:৫১:পূর্বাহ্ন  |  ১১৫৩১০৫ বার পঠিত
রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমাজে দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয়। রাজনৈতিক নেতারা সততার সঙ্গে দায়িত্ব পালন করলে সমাজে পচন ধরবে না এবং দুর্নীতি কমবে। তিনি এই মন্তব্য করেছেন মঙ্গলবার (৯ ডিসেম্বর) শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক আয়োজিত আলোচনা অনুষ্ঠানে।

অর্থ উপদেষ্টা বলেন, সিস্টেমকে উন্নত করতে হবে। সবচেয়ে বড় কথা হলো রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে। কারণ রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না বরং দুর্নীতি কমবে। 

তিনি বলেন, দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আগে দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে এড়িয়ে যাওয়া হতো। মানুষ ঘৃণা করতো। তারা ছেলে-মেয়েদের বিয়ে দিতে পারতো না। আর এখন লাফ দিয়ে আমরা যাই বিয়ে দিতে, সম্মান জানাতে। সমাজে দুর্নীতিকে ঘৃণা করতে হবে। বর্তমানে দুর্নীতিবাজ পুরস্কৃত হচ্ছে।

সালেহউদ্দিন বলেন, আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বড় বিষয়। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে শাস্তি কি দেবেন। সারা জীবন কারাগারে থাকলেও সাজা দেওয়া হয় না। কারণ দেশের অনেক ক্ষতি তারা করে ফেলেছেন। সমাজের সব ব্যক্তির পক্ষ থেকে দুর্নীতির তথ্য আসতে হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. এ কে এনামুল হক বলেন, শুধু শাস্তি দিয়ে পৃথিবীর কোথাও দুর্নীতি নির্মূল সম্ভব হয়নি। সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। বাংলাদেশে ১৪-১৫ ধরনের দুর্নীতি রয়েছে। কিন্তু আমরা শুধু ঘুষ নিয়ে কাজ করছি। দুর্নীতি এখন বিজ্ঞান হয়ে গেছে। নিত্য নতুন কৌশল দেখা যাচ্ছে।

অন্যদিকে দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ বলেন, সরকারি সব প্রকল্পের ডিটেইলস অনলাইনে পাবলিশ করতে হবে। এমনকি কোনো তথ্য আপডেট হলেও তা জনগণকে জানাতে হবে। টাকা একবার চুরি হয়ে গেলে তা উদ্ধার করা দুরূহ। এ কারণে আগেই সচেতন হতে হবে। 

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের সভাপতিত্বে কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪