| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা হতে পারে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৮:২৫:৩৯:পূর্বাহ্ন  |  ১১৬৬১৩০ বার পঠিত
বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা হতে পারে
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণসহ সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে। ইসি কর্মকর্তা রহমানেল মাসউদ গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে অথবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করা হতে পারে।

মঙ্গলবার(৯ ডিসেম্বর) তিনি বলেন, আগামীকাল বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় বা ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করবে কমিশন। রাজনৈতিক দলসহ সব পক্ষের সহযোগিতা নিশ্চিত করতে ভাষণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে সিইসির ভাষণ রেকর্ডের জন্য চিঠি পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার বিকেল ৪টার দিকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এর আগে সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা বুধবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন।

সূত্র আরও জানায়, বুধবার বা বৃহস্পতিবার সিইসির রেকর্ড করা ভাষণ জাতির উদ্দেশে প্রচারের মাধ্যমেই তফসিল ঘোষণা করা হবে। অতীতের মতো এবারও ভাষণ রেকর্ডের দিনই তফসিল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

গতকাল আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘বিটিভি ও বেতারকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। ১০ ডিসেম্বর বুধবার নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হবে।’ তবে রেকর্ডের সুনির্দিষ্ট সময় তিনি উল্লেখ করেননি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভাষণ রেকর্ডের পর তাৎক্ষণিক প্রচারের জন্য বিটিভি ও বেতারকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪