| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: সিইসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ০৯:৩০:১২:পূর্বাহ্ন  |  ১১৬৮৩২৩ বার পঠিত
নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: সিইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। প্রধান বিচারপতির খাসকামরায় প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে, দুপুরে ইসি থেকে  তিনি সরাসরি সুপ্রিম কোর্টে আসেন। সিইসিকে সুপ্রিম কোর্টে স্বাগত জানান রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। 

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার জন্য মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় নির্বাচন ভবন থেকে বের হন সিইসি। ইসি থেকে সরাসরি সুপ্রিম কোর্টে আসেন সিইসি। 

জানা গেছে, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সিইসিরা। তবে আজ সিইসি একাই এসেছেন তার সচিবকে নিয়ে।

আরও জানা গেছে, সীমানা সংক্রান্ত মামলা ছাড়াও তফসিল ঘোষণার পর কোনো রিট যাতে নির্বাচনী কাজকে বাধাগ্রস্ত না করতে পারে সেসব বিষয়ে বৈঠকে কথা হবে। কথা হবে নির্বাচন পরিচালনার সময় বিচারকদের ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনের বিষয় নিয়ে। 

এদিকে বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনারের।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪