| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গভীর সমুদ্রে মানবিক উদ্যোগ

বাংলাদেশি ৩৮ ও ভারতীয় ৪৭ জেলে মুক্তি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১১:০৯:০৯:পূর্বাহ্ন  |  ৪২৭৮৮৫ বার পঠিত
বাংলাদেশি ৩৮ ও ভারতীয় ৪৭ জেলে মুক্তি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে মানবিক উদ্যোগের অংশ হিসেবে দুই দেশের মোট ৮৫ জন জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। নৌ–বাহিনীর সমন্বয় ও মধ্যস্থতায় গভীর সমুদ্রে এই মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়, যা দুই দেশের পারস্পরিক সহযোগিতার আরেকটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৩৮ জন বাংলাদেশি এবং ৪৭ জন ভারতীয় জেলে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, উভয় দেশের এই জেলেদের প্রত্যাবাসন প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই যৌথ উদ্যোগ উপকূলীয় জনপদের মানুষের মানবিক সহায়তা, নিরাপত্তা ও জীবিকার প্রতি দুই দেশের দৃঢ় প্রতিশ্রুতিকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরে। গভীর সমুদ্রে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত লঙ্ঘনের ঘটনায় আটক হওয়া জেলেদের মুক্তি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককেও আরও এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪