| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাক-চুক্তিপত্র সই, ইতালি থেকে আসবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ১৩:৪১:৩১:অপরাহ্ন  |  ৪২৭২৩৩ বার পঠিত
প্রাক-চুক্তিপত্র সই, ইতালি থেকে আসবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে ইতালির মহাকাশ, প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক কোম্পানি লিওনার্দো এসপিএর লেটার অব ইনটেন্ট (এলওআই) বা প্রাক-চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই এলওআই স্বাক্ষরিত হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যু্দ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে এই এলওআইয়ের আওতায় লিওনার্দো এসপিএ বাংলাদেশ বিমান বাহিনীকে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান সরবরাহ করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪