| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেট্রোরেল যাত্রীদের জন্য ভ্যাট অব্যাহতি আরও ৬ মাস

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৯, ২০২৫ ইং | ২২:০৪:১৮:অপরাহ্ন  |  ৪৪৪৭৬০ বার পঠিত
মেট্রোরেল যাত্রীদের জন্য ভ্যাট অব্যাহতি আরও ৬ মাস

স্টাফ রিপোর্টার: রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য স্বস্তির খবর—টিকিটে ভ্যাট অব্যাহতি আরও ছয় মাস বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চলমান সুবিধার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হলেও তা আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব এখন চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান গণমাধ্যমকে জানান, ভ্যাট অব্যাহতির বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, এখন আর এনবিআর থেকে ভ্যাট অব্যাহতি দেওয়া সম্ভব নয়। এটি সরকারের সিদ্ধান্ত, তারাই আদেশ জারি করবে। আইন মন্ত্রণালয় ইতোমধ্যে ভেটিং সম্পন্ন করেছে, এখন বিষয়টি মন্ত্রিপরিষদে রয়েছে।

২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে বাণিজ্যিক যাত্রা শুরু করে ঢাকা মেট্রোরেল। দ্রুত, নিরাপদ এবং আরামদায়ক যাতায়াতব্যবস্থা হওয়ায় অল্প সময়েই এটি রাজধানীবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০২৪–২৫ অর্থবছরের শুরুতে মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপ করে এনবিআর। তবে ভ্যাট আদায় নিয়ে জটিলতা দেখা দিলে চলতি বছরের শুরুতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। ফলে যাত্রীরা বর্তমানে অতিরিক্ত ভ্যাট ছাড়া টিকিট কিনে ভ্রমণ করতে পারছেন। এ সুবিধা শেষ হলে খরচ কিছুটা বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

সরকার প্রস্তাবিত সিদ্ধান্ত বাস্তবায়িত হলে যাত্রীরা আগামী জুন পর্যন্ত টিকিটে ভ্যাটমুক্ত সুবিধা ভোগ করতে পারবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪