| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা, গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৭:০৬:৫৩:পূর্বাহ্ন  |  ১১৫৪৩৯৮ বার পঠিত
মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা, গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে নির্মমভাবে হত্যার পর পলাতক থাকা গৃহকর্মী আয়েশাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দু’দিন পর বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বরিশালের নলছিটি উপজেলার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গত সোমবার (৮ ডিসেম্বর) লায়লা ফিরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান কথিত গৃহকর্মী আয়েশা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে লিফটে করে ভবনের সপ্তম তলায় উঠতে দেখা যায় তাঁকে। এরপর সকাল ৯টা ৩৫ মিনিটে স্কুলের ইউনিফর্ম পরে, মুখে মাস্ক ও কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে ভবন ত্যাগ করেন।

গুরুতর এই দু’খুনের ঘটনায় নাফিসার স্কুলসহ সারা এলাকায় নেমে আসে শোক ও হতবাক নিন্দার ঝড়। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানিয়েছে, আয়েশাকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত আরও জোরদার করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪