| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটের চার আসন পুনর্বহালের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৭:২৭:৫১:পূর্বাহ্ন  |  ৪০০২৪০ বার পঠিত
ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটের চার আসন পুনর্বহালের নির্দেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনকে কমিয়ে তিনটিতে রূপান্তরের যে গেজেট নির্বাচন কমিশন (ইসি) প্রকাশ করেছিল, সেটি অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে বাগেরহাটের চারটি আসন পূর্বের মতোই বহাল থাকছে।

বুধবার (১০ ডিসেম্বর) দেশের সর্বোচ্চ আদালত সর্বসম্মত সিদ্ধান্তে হাইকোর্টের আদেশের ওপর থাকা স্থগিতাদেশ বাতিল করে। এর ফলে ইসির প্রকাশিত বিতর্কিত গেজেটের আইনগত বৈধতা আর থাকল না।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। সেদিন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছিল। সে অনুযায়ী বাগেরহাট-১ ছিল চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট; বাগেরহাট-২ ছিল বাগেরহাট সদর-কচুয়া; বাগেরহাট-৩ ছিল রামপাল-মোংলা এবং বাগেরহাট-৪ ছিল মোরেলগঞ্জ-শরণখোলা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই তিনশ’আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করে ইসি। যেখানে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন ছাড়াও ভোটার ও জনসংখ্যার সামঞ্জস্য আনতে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি এবং গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি নির্ধারণ করা হয়। 

এরপর দাবি-আপত্তির শুনানি শেষে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। সেখানেও বাগেরহাটে তিনটি এবং গাজীপুরে ছয়টি আসন করার আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এছাড়া ১৪টি আসনে ৪২টি আসনে পরিবর্তন আনা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪