| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বঙ্গভবনে সিইসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৭:৪৫:২৪:পূর্বাহ্ন  |  ৪২৫২৮৫ বার পঠিত
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বঙ্গভবনে সিইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি তুলে ধরতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে নির্বাচন ভবন থেকে কমিশনের গাড়িবহর বঙ্গভবনের উদ্দেশে রওনা হয়। সিইসির নেতৃত্বে পূর্ণ কমিশনই এ গাড়িবহরে রয়েছেন।

৫ আগস্টের রাজনৈতিক পালাবদলের পর দায়িত্ব পাওয়া নাসির কমিশন বছরের মধ্যে প্রথমবারের মতো বড় পরিসরের ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি, চ্যালেঞ্জ ও পরিকল্পনা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবেন সিইসি। সাক্ষাতের পর রাষ্ট্রপতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করতে পারেন তিনি। ধারণা করা হচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪