| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৮:৪৮:৩০:পূর্বাহ্ন  |  ১১৬৫৪৮৪ বার পঠিত
পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর পল্টন এলাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেক্টিভ ট্রেনিং স্কুলের (ডিটিএস) ডরমেটরিতে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যান, দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ৩৫তম আউটসাইড ক্যাডেট এসআই হিসেবে ২০১৭ সালে ট্রেনিং সম্পন্ন করে যোগদান করেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়।

এই মুহূর্তে মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং বিস্তারিত রিপোর্ট পাওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ প্রকাশ করা হয়নি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪