| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেই গৃহকর্মী আয়েশার স্বামী রাব্বী আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৯:১৮:০৭:পূর্বাহ্ন  |  ১১৩০৪৩৭ বার পঠিত
সেই গৃহকর্মী আয়েশার স্বামী রাব্বী আটক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা মামলায় বাসার গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঙ্গে তার স্বামী রাব্বীকেও আটক করা হয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলায় তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর সেখান থেকেই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে ধরে নিয়ে আসে।

পুলিশ জানায়, লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)–কে হত্যার পর আয়েশা পালিয়ে স্বামীর কাছে ঝালকাঠিতে চলে যান এবং সেখানে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের সন্ধান মেলে।

প্রাথমিকভাবে আটক রাব্বীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানায় পুলিশ। হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার দেখানো হবে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে নলছিটি থেকে আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

নলছিটি থানার ওসি আশরাফ আলী বলেন, আয়েশাকে তার শ্বশুরবাড়ির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অধিকতর তথ্য ঢাকার মোহাম্মদপুর থানা জানাবে।

গত সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা–মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত লায়লা ফিরোজের স্বামী, স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম, গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪