| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৯:৪১:৪৬:পূর্বাহ্ন  |  ১১৬৬২৭৯ বার পঠিত
সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নরসিংদীর রায়পুরা উপজেলাকে সন্ত্রাসীদের প্রধান আড্ডাখানা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে সন্ত্রাস দমনে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা কারাগার ও পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, টেঁটা এখন ‘হাতিয়ার’-এ রূপ নিয়েছে। ফলে এসব সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনায় সব কয়েদি পালিয়ে যায় এবং কারাগার থেকে অস্ত্র লুট হয়। পালিয়ে যাওয়া আসামিদের অনেকেই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে, অন্যদের গ্রেপ্তারও করা হয়েছে। লুট হওয়া অস্ত্রের উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, জেলা কারাগারে আটক আসামিদের অধিকাংশই মাদক মামলার। মাদক নির্মূলে সংশ্লিষ্ট সব বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাদক মামলার কয়েদিদের জন্য পৃথক বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক উপস্থিত ছিলেন।

এর আগে সকালে তিনি নরসিংদী পুলিশ লাইনসের ক্যান্টিন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা এবং পরে জেলা কারাগার পরিদর্শন করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪