| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণ ভ্যাট দিলেও সরকার অনেক সময় পায় না: অর্থ উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ০৯:৪৯:০৯:পূর্বাহ্ন  |  ১১২৮৯০৭ বার পঠিত
জনগণ ভ্যাট দিলেও সরকার অনেক সময় পায় না: অর্থ উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: দেশের মানুষ পণ্য কেনার সময় বা সেবা গ্রহণে নিয়মিত ভ্যাট দিলেও অনেক ক্ষেত্রে তা সরকারের কোষাগারে জমা হয় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের সভাপতিত্বে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ভ্যাট ব্যবস্থায় জটিলতা যেন না থাকে। আপনি–আমি যে ভ্যাট দিই, তা যেন সরাসরি সরকারের কোষাগারে পৌঁছায়। আমাদের দেশে দুঃখজনক বিষয় হলো ভ্যাট অনেক সময়ই সেখানে পৌঁছায় না।

তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে ভ্যাট ফাঁকির সুযোগ নেই। কিন্তু দেশে অনেকেই ভ্যাট দেওয়া এড়াতে দোকান পরিবর্তন করেন এবং অনেক ব্যবসায়ীও ভ্যাট নেন না। এ মানসিকতা পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। একই সঙ্গে করদাতার প্রদত্ত ট্যাক্সের বিনিময়ে সেবা নিশ্চিত করার আহ্বান জানান, যাতে মানুষ কর দিতে উৎসাহিত হয়।

ভ্যাট ব্যবস্থার উন্নয়ন নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, দেড়–দুই মাসের মধ্যে ভ্যাট সিস্টেমকে আরও উন্নত করা গেলে আগামী সরকার তা দ্রুত বাস্তবায়ন করতে পারবে। সীমিত সম্পদ নিয়েও দেশ সামনে এগোতে পারে এটি বড় চ্যালেঞ্জ।

আয়কর বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, দেশের রাজস্ব কাঠামোকে ভ্যাট নির্ভরতা কমিয়ে আয়করনির্ভর করতে হবে। সাপ্লিমেন্টারি শুল্ক যতটা সম্ভব কমানো উচিত। রাজস্ব ব্যবস্থাপনাকে আরও আধুনিক, তথ্যপ্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা জরুরি। ব্যবসায়ীদের জন্যও প্রক্রিয়াটি সহজ ও বন্ধুসুলভ না হলে আমরা এগোতে পারব না।

রাষ্ট্রের উন্নয়নে ধার ও অনুদাননির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

রিপোর্টার্স২৪/এসসি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪