| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অর্থবহ ভোটে সর্বাত্মক সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১০:২২:৪১:পূর্বাহ্ন  |  ১১৪৯৫৩৯ বার পঠিত
অর্থবহ ভোটে সর্বাত্মক সহায়তার আশ্বাস রাষ্ট্রপতির
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অর্থবহ করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এর আগে ফুল কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন–পূর্ব প্রস্তুতি ও অগ্রগতি উপস্থাপন করে।

ইসি সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে তফসিল প্রস্তুতি, ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধনসহ সার্বিক অগ্রগতি তুলে ধরেন। জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকার হালনাগাদ, ক্রমসংযোজন এবং বর্তমান অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে আপডেট দেওয়া হয়।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুটোর প্রক্রিয়া কীভাবে এগোবে, ব্যালট পেপারের রং ও মুদ্রণ, ভোটারকে ব্যালট সরবরাহের পদ্ধতি, মক ভোটিংয়ে ভোটারদের সময় ব্যয় থেকে শুরু করে গণনার নিয়ম এসব বিষয়ে রাষ্ট্রপতি বিস্তারিত জানতে চান। উপস্থাপিত তথ্য ও প্রস্তুতিতে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

ভোট গ্রহণের সময় সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে সাতটা পর্যন্ত এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তকেও যৌক্তিক বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। বিশেষ মনোযোগ দিয়ে তিনি জানতে চান ‘আউট অব কান্ট্রি ভোটিং’ এবং ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’-এর পদ্ধতি ও প্রযুক্তিগত দিকগুলো। এ বিষয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ইসি সচিব আরও জানান, বিকেল চারটায় সিইসি’র ভাষণ রেকর্ড করা হবে। কমিশন এখন তফসিল ঘোষণার সময়সূচি নিয়ে আলোচনায় রয়েছে। সিদ্ধান্ত হলোই গণমাধ্যমকে জানানো হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪