| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীকাল সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবে ইসি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১০:৫৮:১২:পূর্বাহ্ন  |  ১১৬৮১০৪ বার পঠিত
আগামীকাল সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা করবে ইসি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিনিয়র রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

ইসি সূত্রে জানা গেছে, আগামী বছরের ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ সময়সীমার শুরু থেকে এক-দু’দিন পরে কিংবা শেষের এক-দু’দিন আগেও ভোট গ্রহণ হতে পারে। অর্থাৎ ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মাঝামাঝি যেকোনো দিন ভোট আয়োজনের সম্ভাবনা রয়েছে।

অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্র এবং বুথ ব্যবস্থাপনায় বাড়তি চাপ পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ভোটের সময় বাড়ানো প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, দুটি নির্বাচন একসঙ্গে করতে হওয়ায় সময় ব্যবস্থাপনায় নতুন সমন্বয় প্রয়োজন। মক ভোটিং ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিশ্লেষণ করে আমরা ভোটের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।

এদিকে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা অপরিবর্তিত থাকলেও প্রতিটি ভোটকক্ষে দুটি করে গোপন কক্ষ বা ভোটিং বুথ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এতে বাজেট সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসির প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে, তাদের নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪