| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারওয়ানবাজারে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১৩:১০:২৮:অপরাহ্ন  |  ৪৪৪১৪৩ বার পঠিত
কারওয়ানবাজারে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুঠোফোন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট  প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সড়কটি অবরোধ করে এ বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিক্ষোভ শুরুর কিছুক্ষণ পর ব্যবসায়ীরা সড়কে কিছু কাঠ ও বাঁশের টুকরো জড়ো করে আগুন ধরিয়ে স্লোগান দিতে শুরু করেন। সেখানে তারা যানবাহন ভাঙচুর করছেন বলেও খবর পাওয়া যাচ্ছে । 

ডিএমপির তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী জানিয়েছেন, অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪