| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশুটি এখনো জীবিত থাকার ইঙ্গিত দিচ্ছে

শিশুটিকে জীবিত উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি

-বাচাঁতে প্রানান্তকর প্রচেষ্টা উদ্ধারকর্মীদের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১৪:১৩:৩৪:অপরাহ্ন  |  ১১৩০৮৭৮ বার পঠিত
শিশুটিকে জীবিত উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে আটকা পড়েছে দুই বছরের শিশু স্বাধীন। তাকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিস ও বিশেষায়িত উদ্ধারকারী দল নিবিড় অভিযানে কাজ করছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আটকে পড়া শিশুটির নাম মো. স্বাধীন, বাবা রাকিব।

স্থানীয়দের বরাতে জানা যায়, বাড়ির পাশে বহুদিন ধরে অকেজো পড়ে থাকা গভীর নলকূপটির মুখ খোলা ছিল। খেলাধুলার এক পর্যায়ে হঠাৎ সেখানেই পড়ে যায় শিশু স্বাধীন। নলকূপটির মালিক স্থানীয় বাসিন্দা তাহের।

ফায়ার সার্ভিস জানায়, নলকূপটি প্রায় ৩৫ ফুট গভীর এবং পাঁচ ফুট ব্যাসের। ভেতরে আটকে থাকা শিশুটি এখনো জীবিত থাকার ইঙ্গিত দিচ্ছে। কিছুক্ষণ আগেও তার সাড়া পাওয়া গেছে। শিশুটিকে সচল রাখতে পাইপের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

উদ্ধারকর্মীরা বলছেন, শিশুটিকে তুলতে হলে নলকূপের চারপাশ খনন করে নিচতলা পর্যন্ত পৌঁছাতে হবে—যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ। তারপরও তাকে জীবিত বের করে আনতে সব ধরনের চেষ্টা চলছে। উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত রেসকিউ দল ঘটনাস্থলে যোগ দিচ্ছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান কালবেলাকে বলেন, নলকূপটি দীর্ঘদিন ব্যবহারহীন ছিল। শিশুটিকে জীবিত উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪