| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জাতীয় সংগীত গাওয়ায় পলকের বিশেষ সুবিধা বন্ধ’

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১০, ২০২৫ ইং | ১৬:০৭:৩২:অপরাহ্ন  |  ১১৩২৯৩৪ বার পঠিত
‘জাতীয় সংগীত গাওয়ায় পলকের বিশেষ সুবিধা বন্ধ’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার পর প্রিজনভ্যানে ও কারাগারে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং জাতীয় সংগীত গাওয়ার কারণে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিশেষ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।

বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আদালতে মামলার আসামি সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের অভিযোগ গঠনের শুনানিতে এই বিষয়টি তোলা হয়। পলকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম. লিটন আহমেদ।

লিটন আহমেদ জানান, পলক আগে কারাগারে থাকাকালীন পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা এবং টেলিফোনে যোগাযোগের সুযোগ পেতেন। কিন্তু ‘জয় বাংলা’ স্লোগান এবং জাতীয় সংগীত গাওয়ার কারণে এখন এসব সুবিধা বন্ধ করা হয়েছে। তিনি বলেন, আমরা ট্রাইব্যুনালকে জেল কোড মেনে চলার জন্য বিষয়টি জানিয়েছি। ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশ দেবেন।

দ্য প্রিজন্স অ্যাক্ট ১৮৯৪ অনুসারে, বন্দিদের আইনজীবী, পরিবার, আত্মীয়স্বজন ও অনুমোদিত অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকে। তবে কারা কর্তৃপক্ষ শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এই সাক্ষাৎ বা যোগাযোগ বাতিল, স্থগিত বা পরিবর্তন করতে পারে।

জেলখানায় শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে সাধারণ সুযোগ-সুবিধা হ্রাস, একাকী কারাবাস, অতিরিক্ত কাজ করানো বা খাদ্য ও পোশাকের মান পরিবর্তনের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর মূল লক্ষ্য হলো বন্দিদের নিয়মানুবর্তিতা শেখানো ও কারাগারের নিরাপত্তা বজায় রাখা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪