সিনিয়র রিপোর্টার: রাজধানীর পল্টনস্থ সিআইডি পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) সেন্টার থেকে বুধবার (১০ ডিসেম্বর) ডিবি কর্মকর্তা আফতাব উদ্দিন রিগানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পল্টন থানা পুলিশ ঘটনাস্থল থেকে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান।
নিহত আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন। তিনি ২০১৭ সালে ৩৫তম আউটসাইড ক্যাডেট এসআই হিসেবে ট্রেনিং শেষ করে পুলিশে যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়। বর্তমানে ডিটিএস-এ ট্রেনিংয়ের জন্য ডরমেটরিতে ছিলেন।
পুলিশ ঘটনার বিষয়ে বলেছে, প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি; ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। আরও তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।