| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালি–মানবন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০০:২০:৩১:পূর্বাহ্ন  |  ১১৪৬৫৩২ বার পঠিত
নারী নির্যাতন প্রতিরোধে র‌্যালি–মানবন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন

রিপোর্টার্স২৪ডেস্ক: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল (২৫ নভেম্বর—১০ ডিসেম্বর) উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর সাহাবুদ্দিন পার্ক থেকে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেন্ডার প্ল্যাটফর্ম আয়োজিত ছিল।

র‌্যালির পরে রাতেই মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন, মোমবাতি প্রজ্জ্বলন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়। স্থানীয় মানবাধিকার সংগঠন, ট্রেড ইউনিয়ন ও নাগরিক সমাজের নেতারা এতে অংশ নেন।

বক্তারা বলেন, নারী নির্যাতন কেবল শারীরিক নয়—মানসিক ও মানসিক কাজে হয়রানির প্রতিও সচেতনতা জরুরি। কর্মক্ষেত্রে ব্র্যান্ড, ক্রেতা ও শ্রমিক-নিয়োগকর্তা সবাইকে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে। মাঠ পর্যায়ে সক্ষমতা জোরদার করতেই এই কার্যক্রমের আয়োজন করা হয়েছে বলেও তারা জানান।

জেন্ডার প্ল্যাটফর্ম আশা করছে, এসব কর্মসূচি সমাজে মনোভাব পরিবর্তনে ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়ক হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪