| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ট্রাইব্যুনালে, শুনানি আজ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৫:৪৯:২৬:পূর্বাহ্ন  |  ১১৪৬১০২ বার পঠিত
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ট্রাইব্যুনালে, শুনানি আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুন সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে আজ (১১ ডিসেম্বর) মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। এ মামলায় জিয়াউলসহ মোট ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ২৬ অক্টোবর এ মামলায় জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়। ওইদিন শুনানি শেষে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ ডিসেম্বর তারিখ ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলার ১১ আসামির মধ্যে ৪ আসামির নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও জিয়াউল আহসান।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, গুমের অভিযোগে একটি বিবিধ মামলা (মিস কেস) অনেক দিন ধরে চলছে।

এ মামলায় এরই মধ্যে দুটি ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। যেখানে দুটি মামলায় ২৫ জন সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। আরেকটি অংশের (যে মামলার শুনানি হয়েছে) তদন্ত চলছে। সেই তদন্তও শেষ পর্যায়ে।

এ মামলায় কিছু আসামির নাম ওই দুটি মামলায় আসামি হিসেবে চলে এসেছে। তাই তাদের আর এ মামলায় যুক্ত করা হবে না বলে জানান প্রসিকিউটর তামীম।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪