| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোর্ট ফি'র ২০ % কল্যাণ তহবিলে জমার দাবিতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৭:৪৪:১০:পূর্বাহ্ন  |  ১১২৫৪৩৭ বার পঠিত
কোর্ট ফি'র ২০ % কল্যাণ তহবিলে  জমার দাবিতে মানববন্ধন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: আইনজীবীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কোর্ট ফির ২০ শতাংশ আইনজীবী কল্যাণ তহবিলে জমার  দাবিতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি (২০২৫–২০২৬)। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকা বার প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে শত শত আইনজীবী অংশ নেন।

বর্তমানে কোর্ট ফির কোনো অংশই আইনজীবী কল্যাণ তহবিলে জমা করা হয় না। বহুদিনের দাবির প্রেক্ষিতে আইনজীবীরা বলেন, আদালতে প্রতিবছর আদায়করা বিপুল অঙ্কের কোর্ট ফি থেকে ন্যূনতম ২০ শতাংশ কল্যাণ তহবিলে জমা দেওয়া হলে অসচ্ছল, প্রবীণ ও অসুস্থ আইনজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।

মানববন্ধনে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম বলেন, বিচারপ্রার্থীদের কাছ থেকে প্রতিবছর যে বিপুল পরিমাণ কোর্ট ফি আদায় হয়, তার একটি যুক্তিসঙ্গত অংশ আইনজীবীদের কল্যাণে ব্যয় করা সময়ের দাবি। এতে তরুণ আইনজীবীদের উৎসাহ বৃদ্ধি পাবে এবং প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত হবে। এই দাবি এখন সারা দেশের আইনজীবীদের হৃদয়ের দাবি।

সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম সতর্ক করে বলেন, এই যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। কল্যাণ তহবিল সম্প্রসারণ এখন সময়ের অপরিহার্য দাবি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মো. খোরশেদ আলম, সদস্য সচিব নিহার হোসেন ফারুক, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, শহীদুজ্জামান, ট্রেজারার আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র এজিএস জহিরুল হাসান মুকুল, সাংস্কৃতিক সম্পাদক নুরজাহান বেগম বিউটি, অফিস সেক্রেটারি মো. আনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন ও খন্দকার হযরত আলীসহ বারের প্রবীণ, সিনিয়র ও সাধারণ সদস্যরা।

আইনজীবীরা মনে করছেন, ঢাকা বারের এ কর্মসূচি দীর্ঘদিনের দাবিকে নতুনভাবে সামনে এনেছে এবং কেন্দ্রীয় পর্যায়ে আলোচনার ক্ষেত্রও আরও বিস্তৃত করবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪