| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ নির্বাচন: আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৯:২৯:৩৪:পূর্বাহ্ন  |  ১১৪৫৭৫৩ বার পঠিত
সংসদ নির্বাচন: আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের ব্যবস্থা নিতে হবে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে এটি প্রচার করা হবে। ভাষণে ভোটের তফসিলসহ নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করতে দেশবাসীর সহযোগিতা কামনা করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪