| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তফসিলের পরই কার্যকর হবে দুই উপদেষ্টার পদত্যাগ: সৈয়দা রিজওয়ানা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৯:৫৯:৫৮:পূর্বাহ্ন  |  ১১৪৮৮৪৩ বার পঠিত
তফসিলের পরই কার্যকর হবে দুই উপদেষ্টার পদত্যাগ: সৈয়দা রিজওয়ানা

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। তবে জমা দেওয়া সত্ত্বেও তাদের পদত্যাগপত্র এখনই কার্যকর হচ্ছে না। কেন হচ্ছে না তা ব্যাখ্যা করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুই উপদেষ্টার মধ্যে একজন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনে অংশ নিলে তিনি আর অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের অংশ থাকতে পারেন না। এজন্যই তার পদত্যাগপত্র দেওয়া। কিন্তু তার কিছু দাপ্তরিক কাজ এখনো অসম্পন্ন রয়েছে। নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে তিনি সেই কাজগুলো শেষ করবেন। তাই তফসিল ঘোষণার পর থেকেই তার পদত্যাগ কার্যকর হবে।”

তিনি আরও বলেন, অন্য উপদেষ্টার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমি কোনো তথ্য পাইনি। তবে তার ক্ষেত্রেও তফসিল ঘোষণার পরই পদত্যাগ কার্যকর হবে।”

রিজওয়ানা হাসান জানান, বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই দুই উপদেষ্টাকে বিদায় জানানো হয়েছে। কোন উপদেষ্টার দায়িত্ব কোন মন্ত্রণালয়ে দেওয়া হবে তা প্রধান উপদেষ্টা নিজেই সিদ্ধান্ত নেবেন।

অন্তর্বর্তী সরকারের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, আইন কাঠামোর সংস্কার, গণতান্ত্রিক চর্চা এবং প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন। এই তিনটি ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পেরেছে। আমরা চেষ্টা করেছি সংস্কারগুলোকে আইনসম্মত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে। এগুলোর বাস্তব প্রয়োগ এবং পরবর্তী সরকারের রাজনৈতিক সদিচ্ছাই নির্ধারণ করবে সংস্কারগুলো কতটা সফল হবে।

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনের ফলাফল ও গণভোটের সিদ্ধান্ত ভবিষ্যতের রাজনৈতিক কাঠামোকে অনেকটাই প্রভাবিত করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪