| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১১:৫৪:৪৯:পূর্বাহ্ন  |  ১১৪৯৩৮৪ বার পঠিত
দৌলতপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দুই রাকাত নফল নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর উপজেলার তারাগুনিয়া হাইস্কুল ফুটবল মাঠে এ নফল নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজসহ দৌলতপুর উপজেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ।

তারাগুনিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. ফারুক হোসেন দুই রাকাত নফল নামাজ ও দোয়া পরিচালনা করেন। নামাজ ও দোয়া অনুষ্ঠানে দৌলতপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন। দোয়া অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪