| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১২:০৯:৫৮:অপরাহ্ন  |  ১১২০২৬৫ বার পঠিত
জোট করলেও নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট গঠন করলেও দলগুলোকে নিজ নিজ দলীয় প্রতীকেই ভোট করতে হবে হাইকোর্টের এমন নির্দেশ অক্ষুণ্ন থাকছে। জোটবদ্ধ নির্বাচনে একক প্রতীক ব্যবহার চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায়ের ফলে জোটে থাকলেও সব দলকে স্ব স্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাহেদুল আজম।
গত ২৬ নভেম্বর জোটবদ্ধ নির্বাচনেও দলীয় প্রতীক বাধ্যতামূলক করার বিধান চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল ইসলাম। রিটে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বাতিলের আবেদন করা হয়।

রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরের ৩ নভেম্বর সরকার আরপিও সংশোধন করে স্পষ্টভাবে উল্লেখ করে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোট করলেও ভোট করতে হবে নিজ নিজ দলীয় প্রতীকে।

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪