| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রিকেট লীগে ইংরেজি ধারাভাষ্যকার হচ্ছেন জয়পুরহাটের রাসেল রশীদ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১২:২৯:৩৭:অপরাহ্ন  |  ১১৩৯৬৯৩ বার পঠিত
ক্রিকেট লীগে ইংরেজি ধারাভাষ্যকার হচ্ছেন জয়পুরহাটের রাসেল রশীদ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট স্টেডিয়ামে শুরু হচ্ছে দেশের একটি আলোচিত কোম্পানীর জোন ভিত্তিক ক্রিকেট লীগ। এ লীগে ইংরেজিতে ধারাভাষ্য দেবেন জয়পুরহাটের জনপ্রিয় ধারাভাষ্যকার রাসেল আল রশীদ। তার সঙ্গে থাকবেন আরেক স্থানীয় ধারাভাষ্যকার রোকনুজ্জামান রুবেল।

শুক্রবার (১২ ডিসেম্বর) জেলা স্টেডিয়ামে ক্রিকেট লীগটি শুরু হবে বলে জানা গেছে।

জানা গেছে, ‘প্রাণ প্রিমিয়ার লীগ-২০২৫’ এর সিজন-৪’এ অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটির জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও নিলফামারী জেলায় কর্মরত সেলস ম্যানেজাররা।

রাসেল আল রশীদ জয়পুরহাট জেলার হানাইল গ্রামের মরহুম ডা. হারুনুর রশীদ ও শেফালী বেগম দম্পতির সন্তান। তিনি পেশায় ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হলেও দীর্ঘ ১৭ বছর যাবৎ দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টে নিয়মিত ইংরেজি ধারাভাষ্যকার হিসেবে কাজ করছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪