স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া তফসিল সম্বলিত ভাষণটি সম্প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে।
তফসিলে আসন্ন নির্বাচন ও গণভোটের কবে কি হবে, তা জানান সিইসি নাসির। এক নজরে দেখে নেয়া যাক সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল।
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল
১. মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর
২. যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর - ৪ জানুয়ারি পর্যন্ত
৩. আপিলের সময়সীমা - ১১ জানুয়ারি পর্যন্ত
৪. আপিল নিষ্পত্তির সময়সীমা ১২ - ১৮ জানুয়ারি পর্যন্ত
৫. প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি
৬. চূড়ান্ত প্রার্থীতালিকা ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি
৭. নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি - ১০ ফেব্রুয়ারি পর্যন্ত
৮. নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
৯. ভোটগ্রহণ হবে ৩০০ সংসদীয় আসনে।
১০. মোট ভোটার সংখ্যা: ১২ কোটি ৭৬ লাখের বেশি।
রিপোর্টার্স২৪/ধ্রুব