| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিশোরগঞ্জে রিকশা নিয়ে খেলাফত মজলিসের শোডাউন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১৩:৩০:১২:অপরাহ্ন  |  ১১২২৭৮৩ বার পঠিত
কিশোরগঞ্জে রিকশা নিয়ে খেলাফত মজলিসের শোডাউন

কিশোরগঞ্জ প্রতিনিধি : নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শত শত রিকশা নিয়ে শোডাউন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদীর সমর্থকরা এই শোডাউন করেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় জেলা শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে রিকশা প্রতীক নিয়ে শহরের পুরানথানা হয়ে গৌরাঙ্গ বাজার, গাইটাল বাসস্ট্যান্ড রোড, বড়পুল, রশিদাবাদ, সগড়া, পুরাতন জেলখানা মোড়, আখড়া বাজার, রথখোলা, জাহাঙ্গীর মোড়, বত্রিশ, তারাপাশা, স্টেশন রোড হয়ে শোলাকিয়া ময়দানে এসে শোডাউনটি শেষ হয়।

এ শোডাউনে বিপুল সংখ্যক নেতা–কর্মী ও সমর্থক অংশ নেন। পথজুড়ে দাঁড়িয়ে থাকা লোকজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান খেলাফত মজলিসের প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদী।

শোডাউনে অংশগ্রহণকারীরা স্লোগানের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কার প্রার্থী মুফতি হেদায়েতুল্লাহ হাদীকে নির্বাচিত করার আহ্বান জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪