| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রীর, ট্যুরিস্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১৩:৫৪:৩৩:অপরাহ্ন  |  ৪১২৪৭৮ বার পঠিত
২৪ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রীর, ট্যুরিস্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
ছবির ক্যাপশন: পুলিশ সদস্য মো. স্বপন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় দশম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে ট্যুরিস্ট পুলিশের এক সদস্যসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে। অপহৃত শিক্ষার্থী কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাড়ি শহরের পূর্ব মজমপুর সাদ্দাম বাজার এলাকায়।

এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেছেন। এজাহারে বলা হয়, বর্তমানে ঢাকায় ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে কর্মরত পুলিশ সদস্য মো. স্বপন (২৬) গত পাঁচ মাস ধরে ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে আসছিল। বিষয়টি জানার পর পরিবার তাকে সতর্ক করে এবং স্বপনের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলে।

এজাহারে আরও উল্লেখ রয়েছে, গত ১৮ নভেম্বর দুপুর ১টার দিকে বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্বপনসহ ২–৩ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয়ে পরিবার থানায় মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী শামসুল আলম জানান, ভিকটিমকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। এ অভিযান আরও জোরদার করা হবে।

কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, ভিকটিম উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪