| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে অবৈধ ইট ভাটায় অভিযান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ০৮:০১:০৫:পূর্বাহ্ন  |  ১৯০৩৫৭৫ বার পঠিত
শেরপুরে অবৈধ ইট ভাটায় অভিযান

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরেরে উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শেরপুর জেলার সদর এবং ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে  অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার শুভাগত সরকার বর্ণ এবং কাজী রিজওয়ানুল হক।  ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর-শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও অত্র কার্যালয়ের কর্মচারীবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, শেরপুর জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর প্রতিনিধি এবং শেরপুর পুলিশ লাইন্স এর সদস্যবৃন্দরা।

অভিযান পরিচালনা করা কালীন মেসার্স আশিকা ব্রিকস মনকান্দা শেরপুর সদর, মেসার্স এইচ এ বি জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচার মির্জাপুর শেরপুর, মেসার্স উত্তরা ব্রিকসসহ,মেসার্স বিপি ব্রিকস চেঙ্গুরিয়া ঝিনাইগাতী প্রতিটি ইট-ভাটাকে তিন লক্ষ টাকা জরিমানা  আদায় করা সহ ইটভাটাতে তৈরিকৃত কাঁচা ইট নষ্ট করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪