| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ীদের সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১৪:৫৯:১৭:অপরাহ্ন  |  ১১৬০৮০১ বার পঠিত
রাবিতে আদিবাসী শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ীদের সংবর্ধনা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আদিবাসী শিক্ষার্থীদের নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম ও সমতলের বিভিন্ন নৃগোষ্ঠীর অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে জুম্ম স্টুডেন্টস অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, নতুন জায়গায় প্রথম দিকে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক। তোমরা পরিবার থেকে দূরে এসেছো মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। বিশ্ববিদ্যালয় তোমাদের যেন স্বস্তিকর পরিবেশ দিতে পারে- এটা আমরা নিশ্চিত করব।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিদায়ের সময় মন খারাপ থাকবেই। তবে সামনে তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। আচরণ ও মেধার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের পরিচয় ফুটে উঠবে।

ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র তোমাদের দিকে প্রত্যাশার চোখে তাকিয়ে আছে। এখানে এসে থেমে গেলে চলবে না আরও এগোতে হবে। পাহাড়ি এলাকাসহ দূর অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের বড় ভাই বোন ও শিক্ষকরা অভিভাবকের ভূমিকা পালন করবেন।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং বলেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে তোমরা এখানে এসেছো। মেধা ও যোগ্যতা থাকলেই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মেলে। ফলাফলই শেষ পর্যন্ত বলবে, তোমরা কত দূর এগোতে পেরেছো। এই বিশ্ববিদ্যালয়ে এখনও আদিবাসী শিক্ষক নেই। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই কেউ সেই অবস্থানে পৌঁছাক- এটাই প্রত্যাশা।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪