| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মৌচাকে ককটেল বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১৫:২১:১৪:অপরাহ্ন  |  ১১১৪৯৮৯ বার পঠিত
মৌচাকে ককটেল বিস্ফোরণ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর মৌচাক ফরচুন মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ফরচুন মার্কেটের সামনে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে আশপাশের পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দ্রুত ছুটোছুটি শুরু করলেও কেউ আহত হননি।

রমনা থানার ওসি মো. রাহাত খান বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরচুন মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪